কক্সবাজারের হোটেলে ফের আগুন

কক্সবাজারের হোটেলে ফের আগুন

কক্সবাজারের হোটেলে ফের আগুন

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনার এক সপ্তাহের মাথায় এবার সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার সময় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি।